বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন করবে মীরসরাইয়ে বাংলাদেশ সাম্যবাদী দল
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষ্যে আলোচনা সভার আযোজন করেছে চট্টগ্রামের মীরসরাইয়ে বাংলাদেশ সাম্যবাদী দল (এম.এল)।
আগামী ৩১ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১১ টায় মীরসরাই উপজেলা মিলনায়তনে দিবসটি পালন করার কথা রয়েছে।
এতে প্রধান অতিথি থাকবেন ১৪ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল) এর সাধারণ সম্পাদক, সাবেক মন্ত্রী কমরেড দিলীপ বড়ুয়া। বিশেষ অতিথি থাকবেন মীরসরাই উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন।
সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ সাম্যবাদী দল (এম-এল) এর মীরসরাই উপজেলা কমিটির আহবায়ক কমরেড সালেহ উদ্দীন মাষ্টার। আলোচনায় অংশ গ্রহণ করবেন স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ ১৪ দল ও পার্টির নেতৃবৃন্দ। এদিকে আলোচনা সভা উপলক্ষে উপজেলার বিভিন্নস্থানে পোষ্টার সাঁটানো হয়েছে। পোষ্টারে বাংলাদেশ সাম্যবাদী দল (এম-এল) মীরসরাই উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক কমরেড রনজিত বড়ুয়া কর্তৃক প্রকাশিত ও প্রচারিত উল্লেখ রয়েছে।