নরসিংদীতে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৭


নরসিংদীর শিবপুরে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ঘাসিরদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, টাঙ্গাইলের দেলদোয়ার থানার মীর মোতাহার হোসেনের ছেলে সবুজ মিয়া (৩২), ঝালকাঠির রাজাপুর থানার আব্দুল গণি হাওলাদারের ছেলে আল আমিন হাওলাদার (৩৭), মির্জাপুরের আইয়ুব খানের ছেলে আল-আমিন (২৭), মাদারীপুরের কালকিনি উপজেলার তোফায়েল হাওলাদারের ছেলে আব্দুল আওয়াল (৪০), বরিশালের মুলাদী এলাকার মুজিবুর হাওলাদারের ছেলে আরিয়ান ওরফে রায়হান (২৫), জামালপুরের সরিষাবাড়ির দুদু মিয়ার ছেলে রাজু মিয়া (৩৭) ও গাড়িচালক মো. নাসির।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (ডিএডি) আবুল কালাম আজাদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, ঘটনাস্থলে পাঁচজন নিহত হয়েছেন। তারা প্রত্যেকেই মাইক্রোবাসের যাত্রী। নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পরে দুইজন মারা গেছেন। গুরুতর আহত আরও চার জনকে ঢাকায় পাঠানো হয়েছে। নরসিংদী সদর হাসপাতাল মর্গে নিহতদের মরদেহ রয়েছে।

হাইওয়ে পুলিশ সংবাদমাধ্যমকে জানায়, সাভার থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস সিলেটের দিকে যাচ্ছিলো। এ সময় মাইক্রোবাসটি শিবপুরের ঘাসিরদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশের ধারণা মাইক্রোবাসটির উচ্চগতি কারণেই দুর্ঘনাটি ঘটেছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.