কোতোয়ালীর আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, ১২ নারী-পুরুষ আটক


চট্টগ্রাম নগরীর কোতোয়ালিতে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৫ নারী ও ৭ পুরুষকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ আগস্ট) দিবাগত রাতে কোতোয়ালি থানাধীন কেসিদে রোড সাউদিয়া আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, আটকদের মধ্যে পাঁচজন নারী ও সাতজন পুরুষ রয়েছে। তাদের বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) অর্ডিন্যান্সের ৭৬ ধারায় প্রসিকিউশন দাখিল করে আদালতে সোপর্দ করা হয়েছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.