চট্টগ্রামে ফটো এরিনা বাংলাদেশ এর আর্টিস্ট টক সম্পন্ন


চট্টগ্রামের সম্পন্ন হলো দুই বার ওয়াল্ড প্রেস বিজয়ী বিশ্ব বিখ্যাত বেলজিয়ান ফটোগ্রাফার এলেইন স্ক্রুইডার এর আর্টিস্ট টক। গতকাল বিকেলে নগরীর জামালখানের ওয়ান্স ওন প্লাটফর্মে এ আর্টিস্ট টক অনুষ্ঠিত হয়।

এসময় অনুষ্ঠানে আগ্রহী শ্রোতাদের সামনে বিশ্ব বিখ্যাত বেলজিয়ান ফটোগ্রাফার এলেইন স্ক্রুইডার’র কিছু বিখ্যাত কাজ দেখান। কাজগুলো করার সময়ের চিন্তা এবং ছবি ধারন সম্পর্কিত বিষয় ও ছবির শিল্পগুন সম্মন্ধে বিষদ আলোচনা করেন।

আলোচনা শেষে অনুষ্ঠানস্থলে উপস্থিত উৎসুক শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে ফটোএরিনা বাংলাদেশ এর চলমান কার্যক্রম এবং বিগত তিন বছরের কার্যক্রম উপস্থিত অংশগ্রহনকারীদের সামনে তুলে ধরা হয়। চট্টগ্রামের ফটোগ্রাফী শিক্ষার উন্নয়নের জন্য এ সংগঠন ২০২১ সাল থেকে কাজ করে যাচ্ছ। কার্যক্রমের চলমান ধারায় বর্তমানে ২ মাস মেয়াদী ফেব কার্ডিনাল ২০২৩ শীর্ষক একটি বিগেনার কোর্স চালু রয়েছে যাতে ফটোগ্রাফী ও ভিডিওগ্রাফীর প্রাথমিক পাঠ দেওয়া হচ্ছে।

এসময় প্রতিষ্ঠাতা পরিচালকবৃন্দ সকলের সহযোগীতা পেলে এই প্রতিষ্ঠানের কার্যক্রমের কলেবর ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে বলে জানান।

অনুষ্ঠান শেষে ফটো এরিনা বাংলাদেশ এর প্রতিষ্ঠাতারা এলেইন স্ক্রুইডার কে একটি সম্মাননা স্বারক প্রদান করেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.