বাঁশখালীতে বাস চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু


চট্টগ্রামের বাঁশখালীতে বাস চাপায় সায়মন (৩২) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

সোমবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় উপজেলার রামদাশ মুন্সির হাটের দক্ষিণ পাশে পিএবি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সায়মন কালীপুর ইউনিয়নের বাঘগোইন্যা এলাকার আব্দুল শুক্কুরের ছেলে। আহতরা হলেন— জঙ্গল গুনাগরী ১ নম্বর ওয়ার্ডের তাহেরের পুত্র মো. তাকিব (১৭) ও একই এলাকার আফজালের পুত্র মো. হামিদ (২৮)।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দীন জানান, মাইটপাড়া এলাকার একটি ইটভাটা থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন সায়মন নামে এক যুবক। তার সাথে বাইকে আরও দু’জন আরোহী ছিল। রামদাশ মুন্সিরহাটের দক্ষিণ পাশে পিএবি সড়কে একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলে সায়মনের মৃত্যু হয়।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.