চট্টগ্রাম নগরীতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের খাবার বিতরণ
চট্টগ্রাম নগরীতে দেশের বৈরী আবহাওয়ার কারণে লাগাতর ভারি বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতায় ও নিন্মাঞ্চল প্লাবিত এলাকায় চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের নেতৃত্বে বিপর্যস্ত অসহায় মানুষের মাঝে শুকনো ও রান্না করা খাবার বিতরণ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৮ জুলাই) নগরীর বাকলিয়া, চাঁদগাও, পাঁচলাইশ, চকবাজার, সদরঘাট, ডবলমুরিং, হালিশহর, পাহাড়তলী, বন্দর, পতেঙ্গায় বসবাসরত মানুষের মাঝে প্রায় ২০ হাজার শুকনো ও রান্না করা খাবার বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, নগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এডভোকেট তসলিম উদ্দিন, নাজমুল হুদা শিপন, আজাদ খান অভি, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্যা, প্রচার সম্পাদক মোসাদ্দেক নুর চৌধুরী তপু সহ সংগঠনের বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের নেতাকর্মী।