বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতা-কর্মী দূর্বিপাকে কাজ করে যাচ্ছে: ইঞ্জিনিয়ার মোশাররফ


কে এম রাজীব: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এম.পি বলেন, বেগম জিয়া মাগুরায় যে স্টাইলে নির্বাচন করেছিল, সেই স্টাইলে নির্বাচন করতে চাইছেন ফখরুল সাহেবরা। ওই নির্বাচন এ দেশে হবে না। এখানে নিয়ম মেনে ওয়ান ম্যান ওয়ান ভোটে নির্বাচন হবে। ফখরুল সাহেব পদযাত্রা, সমাবেশ করছে করুক, কারণ তারা অন্য রকমের নির্বাচন চান। যদি জনপ্রিয়তা থাকে বিএনপি নেতারা নির্বাচন করে জয়লাভ করুক।

মঙ্গলবার সকাল ১০টায় চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়িস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম উত্তর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী স্বেচ্চাসেবক লীগ দূর্যোগ, দূর্বিপাকে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতা-কর্মী কাজ করে যাচ্ছে।

ফখরুল সাহেব খামোকা লাফালাফি করছে জানিয়ে তিনি বলেন, বেগম জিয়া মাগুরায় যে স্টাইলে নির্বাচন করেছিল, সেই স্টাইলে নির্বাচন করতে চাইছেন ফখরুল সাহেবরা। ওই নির্বাচন এ দেশে হবে না। এখানে নিয়ম মেনে ওয়ান ম্যান ওয়ান ভোটে নির্বাচন হবে। ফখরুল সাহেব পদযাত্রা, সমাবেশ করছে করুক, কারণ তারা অন্য রকমের নির্বাচন চান। যদি জনপ্রিয়তা থাকে বিএনপি নেতারা নির্বাচন করে জয়লাভ করুক।

বিএনপি মানুষের জন্য কাজ করেনি জানিয়ে সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন বলেন, আমেরিকা, ব্রিটিশ, ফ্রান্সে এবং উন্নত দেশে একইভাবে ওই একই নিয়মে নির্বাচন হয়। নির্বাচন হয় নির্বাচন কমিশনের অধীনে। মির্জা ফখরুলকে জানতে চাই আমেরিকায় যখন নির্বাচন হয় তখন সেখানে রাষ্ট্রপতি কি পদত্যাগ করেছিল। ট্রাম্প কি পদত্যাগ করেছিল। রাষ্ট্রপতি বাইডেন কি পদত্যাগ করবেন। তাহলে আমরা কোন দোষ করলাম। পাশের দেশ ভারতের প্রধানমন্ত্রী মোদী কি পদত্যাগ করবে? তিনিতো প্রধানমন্ত্রী থাকবেন। নির্বাচন কমিশন বিধিবিধান অনুযায়ী থাকবেন, নির্বাচন পরিচালনা করবেন।

সম্মেলন উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। দুই পর্বের এই সন্মেলনে প্রথম পর্বে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়। সম্মেলন প্রস্তুতি কমিটি আহবায়ক এরাদুল হক নিজামী (ভূট্টু)র সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. নাছির উদ্দিন রিয়াজের পরিচালনায় সম্মানিত অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্যে রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী ড. হাছান মাহমুদ এম.পি।

তিনি বলেন, বাংলাাদেশের উন্নয়ন অগ্রযযাত্রায় আওয়ামী স্বেচ্ছোসেবক লীগ গুরুত্বপূর্ন ভূমিকা রেখে আসছে। করোনা মহামারীতে পৃথিবী যখন থমকে গেছে, দেশ যখন থমকে গেছে, কৃষকরা যখন তাদের ক্ষেতের ফসল কাটতে পারছেনা বাংলাদেশ আওয়ামী লীগ, আওয়ামী সেচ্চাসেবক লীগ, সহযোগী সংগঠনসগহ সকল নেতাকর্মীরা মাথায় করে কৃষকের ধান বাড়ি বাড়ি নিয়ে পৌছে দিয়েছে। করোনা মাহামারীতে মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ, স্বাস্থ্যা সেবা নিশ্চিতসহ বহুবিদ কাজ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ করেছে। আজকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যে নতুন কমিটি হবে ওই কমিটি আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে পূর্বের ন্যায় তাদের কার্যক্রম অব্যহত রাখবে। আজকে দেশের বিরুদ্ধে বিভিন্ন যড়যন্ত্র শরু হয়েছে। বিএনপি দেশে গন্ডগোল সৃষ্টি করতে বিভিন্নস্থানে সভা-সমাবেশ করছে, একই সাথে তারা বিদেশ থেকে দেশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে ও সরকারের বিভিন্ন ব্যক্তিবর্গের বিরুদ্ধে যড়যন্ত্র করে আসছে। যা বাংলার মানুষ এক থাকলে কখনো তারা সফল হবেনা।

এছাড়া সন্মানিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এম.পি, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন। প্রধান বক্তা ছিলেন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ.কে.এম আফজালুর রহমান বাবু।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা আ’লীগের সভাপতি, চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম. এ সালাম, চট্টগ্রাম উত্তর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা আ’লীগের সহ-সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের চেযারম্যান এ.টি.এম পেয়ারুল ইসলাম, খাদিজাতুল আনোয়ার সনি এম.পি. সংরক্ষিত মহিলা আসন, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ফারুক আমজাদ খান, ড. জমির উদ্দিন সিকদার, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এ.কে এম আজিম, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, আশিষ কুমার সিংহ, স্বেচ্ছাসেবক লীগের উপ-প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক ডা. উম্মে সালমা মুনমুন, স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদের সদস্য মোহাম্মদ হানিফ চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদের সদস মো. সাইফুল্লাহ আনসারী, স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদের সদস্য মো. মাহবুবুর রহমান বাবর, তারেক মাহমুদ চৌধুরী পাপ্পু, জাহাঙ্গীর হোসেন বাবর, আতাউল মাসুদ।

এর আগে নোমান আল মাহমুদের কোরআন তেলওয়াত, দীপক দাশের গীতাপাঠ ও প্রকৌশলী পলাশ বড়–য়ার ত্রিপিটক পাঠের মাধ্যমে অনুষ্ঠানে সূচনা হয়। সাংগঠনিক প্রতিবেদন পাঠ করেন মো. নাছির উদ্দিন রিয়াজ। শোক প্রস্তাব পাঠ করেন এস এম সেলিম।

২য় পর্বে এরাদুল হক নিজামী (ভূট্টু) কে সভাপতি ও মো. নাছির উদ্দিন রিয়াজকে সাধরণ সম্পাদক করে স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম উত্তর জেলার কমিটি ঘোষণা করা হয়।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.