এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৮ জুলাই
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৮ জুলাই প্রকাশ করা হবে।
বুধবার (১৯ জুলাই) ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের বিধান রয়েছে। ৩০ জুলাই পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন পূর্ণ হবে।
এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডের আওতায় মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন।