চট্টগ্রামে বাসের ধাক্কায় ট্রাফিক পুলিশ নিহত
চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকায় বাসের ধাক্কায় মো. নুরুল করিম (৪৭) নামেএ ক ট্রাফিক কনস্টেবল নিহত হয়েছেন।
মঙ্গলবার (১১ জুলাই) রাত ১১টার দিকে ষোলশহরের ২ নম্বর গেট পুলিশ বক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল করিমের বাড়ী টাঙ্গাইল জেলায়। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত ছিলেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ট্রাফিক উত্তর বিভাগের ট্রাফিক পরিদর্শক মো: তারিকুল ইসলাম বলেন, সড়কে কর্তব্যরত শহর এলাকার ১০ নম্বর রোডে বেপরোয়া গতির একটি বাস কনস্টেবল নুরুল করিমকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
তিনি আরো বলেন, লোকজন তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।