চট্টগ্রামে জমিয়তুল ফালাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত


চট্টগ্রাম নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে প্রথম ও প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুন) সকাল সাড়ে ৭টায় সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় নগরীর ঐতিহ্যবাহী এ মসজিদে প্রথম জামাত অনুষ্ঠিত হয়।

প্রথম ও প্রধান জামাতে ইমামতি করেন খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী।

ঈদের নামাজ আদায় করেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী মীর মো. নাছির উদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও দক্ষিণ আফ্রিকার অনারারি কনসাল জেনারেল সোলায়মান আলম শেঠ, সাবেক মেয়র ও জাতীয় পার্টির নেতা মাহমুদুল ইসলাম চৌধুরী প্রমুখ।

এসময় শিক্ষা উপমন্ত্রী সাংবাদিকদের বলেন, ঈদের নামাজ আদায় করে প্রধানমন্ত্রী এবং দেশবাসীর জন্য আল্লাহর দরবারে দোয়া কামনা করেছি। মানুষের অধিকার আদায়ের জন্যই আমাদের রাজনীতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
তাঁর দীর্ঘায়ু কামনা করেছি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ কষ্ট পাচ্ছে। এ অবস্থা থেকে মুক্তি চেয়েছি।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.