অক্সিজেনে চবির শাটল ট্রেনের ধাক্কায় নানী-নাতীর মৃত্যু


চট্টগ্রাম নগরীর বায়েজিদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের ধাক্কায় নানী-নাতীর মৃত্যু হয়েছে।

রবিবার (২৫ জুন) বিকেলে অক্সিজেন মোড়ের রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজিয়া বেগম (৬৮) ও মো. সাহিল (৮)। তারা বায়েজিদ থানাধীন অক্সিজেন এলাকায় পাঠান পাড়ায় ভাড়া থাকতেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, ট্রেনে কাটা পড়া দুই জনকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.