প্রধানমন্ত্রীর সাথে সেন্ট্রাল ফ্লোরিডা আ’লীগের সাক্ষাৎ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফর এর সময় সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ এর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
গত ১লা মে সোমবার রাত সাড়ে দশটায় ওয়াশিংটন এর রিচ কার্লটন হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের সাথে মত বিনিময় করেন।
শেখ হাসিনা বিরোধী দলের নেত্রী ও প্রধানমন্ত্রী থাকাকালে সেন্ট্রাল ফ্লোরিডায় মেয়ে সায়েমা ওয়াজেদ পুতুলের ওরলান্ডোর বাসায় নিয়মিত আসতেন, সেই সুবাধে সেন্ট্রাল ফ্লোরিডাবাসী ও সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীগের সাথে সুস্পর্ক প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের।
তিনি নিজে সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীগের দেখভাল করতেন একসময়। সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ এর উপদেস্টা ডাক্তার মুরাদ খানের সাথে একান্তে দীর্ঘসময় নানা বিষয়ে আলোচনা করেন।
পাশাপাশি সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীগের উপদেস্টা মুক্তিযোদ্ধা প্রকৌশলী ইকবাল হায়দার, উপদেস্টা মুক্তিযোদ্ধা শামীম মৃধা, সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ এর সভাপতি আসিফ ইকবাল কাজী, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সেন্টু, সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর সর্দার, সহ সভাপতি মেহেদী বাবুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা নাজিম উল্লাহ্ লিটন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক শাহনুর নাসিমা এর সাথে কুশল বিনিময় করেন।
শেখ হাসিনা ওরলান্ডোতে কাটানো সময়ের স্মৃতিচারন করেন ও সেন্ট্রাল ফ্লোরিডা মহানগরের ভুয়শি প্রশংসা করেন।
শেখ হাসিনা শত ব্যাস্ততার মাঝেও সেন্ট্রাল ফ্লোরিডার নেতৃবৃন্দদের সাথে অনেক সময় কাটান। সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ এর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সভাপতি আসিফ ইকবাল কাজী ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সেন্টু। সেন্ট্রাল ফ্লোরিডা মহানগরের পক্ষ থেকে শেখ হাসিনাকে সেন্ট্রাল ফ্লোরিডায় আমন্ত্রণ জানানো হয়।।