কাপ্তাই হ্রদে বার্গী লেক ভ্যালি প্রিমিয়াম হাউজ বোট উদ্বোধন


চিরন বিকাশ দেওয়ান, রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি বেসরকারী পর্যটন শিল্প বিকাশে কাপ্তাই হ্রদে বার্গী লেক ভ্যালী প্রিমিয়াম হাউজ বোট উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১ মে) সকালে বেসরকারি পর্যটন কেন্দ্র বার্গী লেক ভ্যালীর পাশে কাপ্তাই হ্রদে ভারতের কাশ্মীরের আদলে তৈরি সুসজ্জিত মনোরম হাউজ বোটের ফিতা কেটে উদ্বোধন করেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

এসময় আরো উপস্থিত ছিলেন রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রো ভাইস চ্যালেঞ্জলর ড. কাজ্ঞন চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংশুসাইন চৌধুরী, রাঙামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম।

বার্গী লেক ভ্যালী ম্যানেজিং ডাইরেক্ট সুমেত চাকমা ও বাপ্পী তন্ঞঙ্গ্যা তারা বলেন, এই হাউজ বোট তৈরীর খরচ হয়েছে ৬৫ লক্ষ টাকা ব্যয় হয়েছে এই হাউজ বোটে সর্বমোট ১২টি কক্ষ রহিয়াছে, একেবারে খুবই দুষন মুক্ত মনোরম পরিবেশে নিরাপদ ভ্রমন যোগ্য।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.