ইসলামের মূল বাণী দেশব্যাপী পৌঁছাতেই মডেল মসজিদ: প্রধানমন্ত্রী


ইসলামের মূল বাণী দেশব্যাপী পৌঁছে দিতেই সারাদেশে মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ইসলাম ধর্মের প্রচার-প্রসার, ইসলামী শিক্ষা যাতে আরও উন্নতমানের হয় সে ব্যবস্থা আমরা নিয়েছি। ইতোমধ্যে আমরা ২০১৩ সালে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে দিয়েছি। কওমী মাদরাসায় দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্স ডিগ্রির সমমানের মর্যাদা আমরা এনে দিয়েছি।

শেখ হাসিনা বলেন, ইসলাম ধর্ম হলো একমাত্র শান্তির ধর্ম। যে ধর্মে নারীদের অধিকার সুনিশ্চিত করা হয়েছে। আমাদের নবী হযরত মুহাম্মদ (সা.) যখন ইসলাম ধর্ম প্রচার শুরু করেছিলেন তখন ইসলাম ধর্ম প্রথম গ্রহণ করেন একজন নারী। তিনি ছিলেন তিনি ছিলেন বিবি খাদিজা (রা.)।

ইমাম-মুয়াজ্জিনদের কোনো সুরক্ষা ব্যবস্থা ছিল না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬-২০০১ সালে যখন আমরা ক্ষমতায় ছিলাম তখন আমরা বিশেষ ট্রাস্ট ফান্ড গঠন করে দেই এবং এই ট্রাস্ট ফান্ডে আমরা ‘সিড মানিও’ দিয়ে দেই। যাতে বৃদ্ধ বয়সে, অসুস্থ হলে যাতে করে তারা এই ট্রাস্ট থেকে সহযোগিতা পান সে লক্ষ্য নিয়েই কিন্তু আমরা এই ট্রাস্ট ফান্ড তৈরি করে দিয়েছি।

সরকারপ্রধান বলেন, জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করেই আমরা কাজ করে যাচ্ছি। বাংলাদেশের প্রত্যেক মানুষ যাতে তার অধিকার পায়, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এই লক্ষ্য নিয়েই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করেছিলেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.