ফটিকছড়িতে ঈদের কেনাকাটা করতে এসে যুবকের মৃত্যু


ফটিকছড়িতে ঈদের কেনাকাটা করতে গিয়ে ড্রামট্রাক মোটরসাইকেলের সংঘর্ষে সোহেল (২৬) নামের এক প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার(৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম খাগড়াছড়ি মহা সড়কের ফটিকছড়ি ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সাথে সাথে পথচারীরা এগিয়ে এসে হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সোহেলকে মৃত বলে ঘোষণা করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় আহত দুইজন হলেন সাহাব উদ্দিন ও কামাল উদ্দিন। সবার বাড়ি উপজেলার নারায়নহাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শৈলকুপা গ্রামে।

নিহত সোহেল ওই গ্রামের আবুল মনসুরের পুত্র।

নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। ড্রামট্রাকটি পাওয়া যায়নি। মোটর সাইকেলটি পুলিশ হেফাজতে নেয়া হযেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.