হালিশহরে ২৯৪ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার ২


চট্টগ্রাম নগরীর হালিশহরে অভিযান চালিয়ে ২৯৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

শনিবার (১ এপ্রিল) সকাল ৭টায় বড়পুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- রানা মিয়া (৩৩) ও মো. অনিক হোসেন (১৬)। তারা কুমিল্লা সদরের ধর্মপুর এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

তিনি বলেন, গতকাল শনিবার সকালে বড়পুল এলাকা থেকে মাদক বেচা-কেনার সময় ২৯৪ বোতল ফেন্সিডিল দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় কৌশলে দুইজন পালিয়ে গেছে। উদ্ধার মাদকের মূল্য ৩ লাখ টাকা। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে একটি মামলা রয়েছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.