নগরীর পশ্চিম বাকলিয়ায় শিক্ষা উপমন্ত্রীর সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণ
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপির উদ্যোগে ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের ২’শ পরিবারের মাঝে উপহারস্বরূপ সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল বিকেলে দেওয়ান বাজার ডিসি রোডস্থ নুরজাহান কমপ্লেক্সের দ্বিতীয় তলায় শিক্ষা উপমন্ত্রীর পক্ষে এসব সামগ্রী বিতরণ করেন ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্জ্ব মোঃ ইউনুস কোম্পানি।
এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা আবুল হাশেম, চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন আহমদ চৌধুরী, সিনিয়র যুগ্ন আহবায়ক মোহাম্মদ আলী নেওয়াজ, সদস্য আব্দুল জব্বার খন্দকার, অধ্যাপক সোলেমান রাজু, টুটুল ভট্টাচার্য, খাইরুল বশর বাসেক, সারোয়ার উদ্দিন, মোঃইকবাল হোসেন, সাগর আলী, শওকত ইমরান, ৩নং ইউনিট সভাপতি সরোয়ার আলম ভূইয়া, সহ-সভাপতি মাসুদুজ্জামান মামুন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রানা, যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইলিয়াস চৌধুরী,এবাদুল হক বাহাদুর সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগের বিভিন্ন নেতৃবৃন্দ।
উপহার সামগ্রী বিতরণকালে আহবায়ক ইউনুস কোম্পানি বলেন, ইসলাম মানবতা ও মানব প্রেমের কথা বলে। দুর্বলের প্রতি সহায়তার ও সহমর্মী হওয়ার কথা বলে। তেমনি আমাদের নেতা নওফেল বিশ্বব্যাপী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে গরীব অসহায়রা যাতে পবিত্র রমজানে রোজা রাখতে গিয়ে খাদ্যদ্রব্যের অভাবে কোন রকম কষ্টে না পরেন সেজন্য উপহারস্বরূপ সেহেরি ইফতার সামগ্রী বিতরণ করে পাশে থাকার চেষ্টা করছেন।
তিনি ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটেও সামর্থ্য অনুযায়ী সাহায্য সহায়তা করছেন। আশাকরি সমাজের সামর্থবানেরও এই কার্যক্রম থেকে উদ্বুদ্ধ হবেন।