বিলাইছড়িতে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত
চিরন বিকাশ দেওয়ান, রাঙ্গামাটি প্রতিনিধি: বিলাইছড়িতে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিত উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারি) সকালে দীঘলছড়ি স্টোডিয়ামে উপজেলা প্রসাশনের আয়োজনে এবং বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সহযোগিতায় উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতা অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মেডিকেল অফিসার ডাঃ রনি সরকার, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা বরুণ কান্তি চাকমা, ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদর্শন বড়ুয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শামসুদ্দিন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ জাকির হোসেন, থানা এস,আই ( নিঃ) দুলাল বাড়োই।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন – বিলাইছড়ি উপজেলার গন্যমান্য ব্যক্তি বর্গসহ স্কুল মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা ও অংশগ্রহণকারী ছাত্র- ছাত্রী এতে ৮ টি বিদ্যালয় অংশগ্রহণ করেছেন বলে জানা যায়।
পরে বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে সন্মানা ও পুরস্কার বিতরণ করা হয়।