আকবরশাহতে বন্যপাখি বিক্রি, যুবক আটক


চট্টগ্রাম নগরীর আকবরশাহতে বন্যপাখি খাঁচায় ভরে বিক্রির সময় কাজী হাসিব (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১০টি মুনিয়া, একটি টিয়া এবং একটি শালিক পাখি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৩ জানুয়ারি) আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকা থেকে তাকে আটক করেছে বন বিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।

আটক হাসিব খুলনা জেলার সোনাডাঙ্গা মডেল থানাধীন হাফেজনগর এলাকার কাজী জামালের ছেলে।

ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল টিমের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মুহাম্মদ ইসমাইল হোসাইন বলেন, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে বিশ্ব কলোনি এলাকায় অভিযান চালিয়ে বন্যপাখি বিক্রির অপরাধে একজনকে আটক করা হয়। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.