ফটিকছড়িতে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
চট্টগ্রামের ফটিকছড়িতে বাসচাপায় মুহাম্মদ ওসমান (২২) নামে এক আরোহীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ভূজপুর-নারায়ণহাট সড়কের ভাঙ্গা পুল এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুহাম্মদ ওসমান উপজেলার মির্জাহাট এলাকার পূর্ব কৈয়া গ্রামের মোস্তাফিজুর রহমান প্রকাশ কালা মনার ছেলে। তিনি পেশায় টাইলস মিস্ত্রি।
জানা গেছে, ওসমান মোটরসাইকেল নিয়ে কর্মস্থলে যাওয়ার পথে একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে যায়। তবে বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।