বায়েজিদে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার


চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন জঙ্গল ছলিমপুরে অভিযান চালিয়ে ১৮ মামলার আসামি মো. জাহাঙ্গীর আলম ওরফে গিট্টু জাহাঙ্গীরকে (৪০) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

শনিবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাহাঙ্গীর চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার নোয়াপাড়া এলাকার বাসিন্দা মৃত মো. আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রামের জঙ্গল ছলিমপুরে বসবাস করে নানা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে বলে জানিয়েছে র‍্যাব।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, শনিবার জঙ্গল ছলিমপুরে বিশেষ অভিযান চালিয়ে গিট্টু জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি এবং মারামারিসহ মোট ১৮টি মামলা রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.