চট্টগ্রাম মেডিকেলে দালাল আটক
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে মোরশেদ আলম (৪০) নামে এক দালালকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল সোয়া ১০টায় হাসপাতালের ৬ষ্ঠ তলার ৩৩ নম্বর ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়।
আটক মোরশেদ আলম রাঙ্গুনিয়ার হাজানিহাট এলাকার মোহাম্মদ মনজুর আলমের ছেলে।
চমেক হাসপাতাল পুলিশ কেন্দ্রের ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, হাসপাতালের ৬ষ্ঠ তলার গাইনী ওয়ার্ডে দালালি করার দায়ে একজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নিতে তাকে আদালতে পাঠানো হবে।