চমেক হাসপাতালে দালাল আটক
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে মো. সাহাব উদ্দিন (২৮) নামে এক দালালকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৪ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে হাসপাতালের ৩৩ নম্বর গাইনী ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়।
আটক সাহাব উদ্দিন কোতোয়ালি থানার লালদিঘী এলাকার আমানিয়া বোর্ডিংয়ে থাকতেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধামসার এলাকায়। তিনি ওই এলাকার মৃত মো. জাহের মিয়ার ছেলে।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর উল্লাহ আশেক বলেন, সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল ওই ব্যক্তি। সে রোগীদের বিভিন্নভাবে হয়রানি করতো। বুধবার সকালে তাকে গাইনী ওয়ার্ড থেকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।