বায়েজিদে শিশুর অস্বাভাবিক মৃত্যু


চট্টগ্রাম নগরীর বায়েজিদে ইব্রাহিম হোসেন রাফাত (৯) নামে এক শিশুর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে বায়েজিদ থানাধীন শেরেবাংলা টাওয়ার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম হোসেন রাফাত বায়েজিদ থানার শেরেবাংলা টাওয়ার এলাকার জাকির হোসেনের সন্তান।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান বলেন, শিশুটি ডিটারজেন্ট পান করার পর মৃত্যু হয়েছে বলে পরিবার থেকে জানানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসলে মৃত্যুর কারণ জানা যাবে।

চমেক পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, শিশুটির গলায় গামছা পেচানো ছিল।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.