সাতকানিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ১


চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ২৪০০ ইয়াবাসহ মো. শফিকে (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সাতকানিয়া থানা পুলিশ।

সোমবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঠাকুরদীঘি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাজু আহমেদ পুলিশের একটি দল নিয়ে গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঠাকুরদীঘি বাজার এলাকায় তল্লাশি চালায়। এসময় যাত্রীবাহী একটি গাড়ি থেকে কক্সবাজার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের মাদক ব্যবসায়ী মো. শফিকে গ্রেপ্তার করে করা হয়। পরে তার কাছ থেকে দুই হাজার চারশটি ইয়াবা উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় সাত লাখ বিশ হাজার টাকা।

ওসি তারেক মোহাম্মদ জানায়, এ ঘটনায় সাতকানিয়া থানায় একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামি মো. শফিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.