প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আওয়ামী লীগের পথসভা ও স্বাগত মিছিল
আগামী ৪ ডিসেম্বর ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিতব্য জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশ উপলক্ষে নগরীর ২৭নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের আওতাধীন ‘খ’ ইউনিটের উদ্যোগে শনিবার ১২ নভেম্বর পথসভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আওয়ামী লীগ নেতা এহতেশামুল হক নাহিদের সভাপতিত্বে ও কাইছার উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন ২৭নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর মোঃ শেখ জাফরুল হায়দার চৌধুরী সবুজ। বক্তব্য রাখেন ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আজিজ মোল্লা, সহ-সভাপতি মোস্তফা জালাল, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, সাবেক কাউন্সিলর এইচ এম সোহেল, আওয়ামী লীগ নরতা মাহবুবুর রহমান, রওশন উদ্দিন, আব্দুল মজিদ চান্দু, মোঃ সেলিম, ওমর ফারুক, মনিরুজ্জামান, কারিনা বেগম বিজলী, সাহিনূর আক্তার প্রমূখ। ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দরা পথসভা ও স্বাগত মিছিলে অংশ নেন।