নগরীতে পুলিশ বক্সের সামনে থেকে প্রবাসী সাংবাদিকের ব্যাগ উধাও


চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট পুলিশ বক্সের সামনে থেকে নগদ টাকা ও দেশী-বিদেশী গুরুত্বপূর্ণ ডকুমেন্টসহ প্রবাসী সাংবাদিক সনজিত কুমার শীল নামের এক ব্যক্তির একটি ব্যাগ উধাও হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার ( ১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান প্রবাসী সাংবাদিক সনজিত কুমার শীল।

জানা গেছে, সিপ্লাস ও বাংলা ভিশনের আবুধাবী প্রতিনিধি সনজিত কুমার শীল বোয়ালখালীর চরণদ্বীপ থেকে মোটরসাইকেল চালিয়ে শহরে যাওয়ার পথে বিকেল সাড়ে ৪টার দিকে বহদ্দারহাট পুলিশ বক্সের সামনে নেমে মোবাইলে কথা বলছিলেন। এ সময় সাংবাদিকের মোটরসাইকেলে থাকা একটি হাত ব্যাগ কে বা কারা মুহুর্তের মধ্যে নিয়ে যায়। ব্যাগে নগদ ৪২ হাজার টাকা, ২ হাজার দিরহাম, তিনটি দেশী-বিদেশী ড্রাইভিং লাইসেন্স, দুইটি জাতীয় পরিচয়পত্র, মোটরসাইকেলের মূল ডকুমেন্ট ও অন্যান্য ডকুমেন্ট ছিল।

বিষয়টি সিএমপি’র উত্তর জোনের উপ-পুলিশ কমিশনার ও চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি)কে জানানোর পর তাদের নির্দেশে বহদ্দারহাট পুলিশ বক্সের আইসি এসআই মোহাম্মদ সফিউদ্দিন ভূইয়া সিসি ক্যামেরার ফুটেজ দেখেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.