মহেশখালীতে লবণচাষীর আত্মহত্যা
কক্সবাজারের মহেশখালীতে বিষপানে আব্দু শুক্কুর (৪৫) নামের এক লবণচাষী আত্মহত্যা করেছেন।
শুক্রবার (২৮ অক্টোবর) ভোরে উপজেলার কুতুবজোমের বরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দু শুক্কুর উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের পশ্চিম ফকিরাঘোনা গ্রামের মৃত মোহাম্মদ আমিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী।
তিনি বলেন, প্রাথমিকভাবে জানা যায় ঋণের চাপ সইতে না পেরে আব্দু শুক্কুর আত্মহত্যা করেছেন। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, কাজ না থাকায় তিনি ঋণ পরিশোধ করতে পারছিলেন না। পাওনাদারদের চাপের মুখে পালিয়ে বেড়াচ্ছিলেন। পরিশোধের কোন পথ না পেয়ে সকলের অগোচরে ভোরে বিষপান করে তিনি আত্মহত্যা করেন।