নগরীতে জাল খতিয়ান সৃজন করার অপরাধে আটক ১


নগরীতে ১ হাজার ৫’শ টাকার বিনিময়ে জাল খতিয়ান সৃজন করার অপরাধে প্রদীপ বড়ুয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বুধবার (১৯ অক্টোবর) জেলা প্রশাসক কার্যালয় এলাকা থেকে তাকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা প্রশাসকের কার্যালয়ে গনশুনানীকালে এক ব্যক্তি দুইটি আর এস ও বি এস খতিয়ানের সহিমুহুরী নকল দেখিয়ে জেলা প্রশাসকের কাছে তার জমি সরকার অধিগ্রহণ করেছে। এ কারনে ক্ষতিপূরণ এর আবেদনও করেন। এ সময় জেলা প্রশাসকের স্টাফ অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাসের সন্দেহ হলে তিনি জেলা রেকর্ড রুমে উক্ত খতিয়ান যাচাই করে নিশ্চিত হন যে খতিয়ানগুলো জেলা রেকর্ড রুম থেকে সরবরাহ করা হয়নি। কর্মকর্তা-কর্মচারীদের স্বাক্ষর জাল করে এটি প্রস্তুত করা হয়েছে।

এসময় খতিয়ান দাখিল করা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলে সে জানায়, খতিয়ানটি প্রদীপ বড়ুয়া নামে এক ব্যক্তি ১ হাজার ৫’শ টাকার বিনিময়ে তাকে এ খতিয়ান গুলো প্রদান করেছে। পরবর্তীতে তার স্বীকারউক্তি মতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস জেলা প্রশাসকের নির্দেশে অভিযান চালিয়ে প্রদীপ বড়ুয়াকে আটক করেন।

জিজ্ঞাসাবাদ করার এক পর্যায় প্রদীপ বড়ুয়া তার অপরাধ স্বীকার করেন। আটক প্রদীপ বড়ুয়ার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে বলে জানা যায়।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.