খাতুনগঞ্জে ছুরিকাঘাতে আহত শ্রমিকের মৃত্যু


 

চট্টগ্রামের খাতুনগঞ্জে ছুরিকাঘাতে আহত শ্রমিক মাসুদ মাঝি (৪৫) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। বুধবার (১৯ অক্টোবর) ভোরে তিনি মৃত্যুবরণ করেন।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূর উল্লাহ আশেক বলেন, সোমবার খাতুনগঞ্জে আহত একজন শ্রমিককে চমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়৷ ভোরে তিনি মারা গেছেন।

জানা গেছে, গত সোমবার দুপুরে মো. মাসুদ নামের ওই শ্রমিকের সঙ্গে এক পিকআপ চালকের কথা কাটাকাটি হয়। সন্ধ্যার দিকে কিছু সন্ত্রাসী নিয়ে এসে মাসুদকে ছুরিকাঘাত করা হয়।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.