বাংলাদেশের বিস্তীর্ণ জনপদে শেখ রাসেল এক মানবিক সত্তায় পরিণত হয়েছে: পীরজাদা মোঃ মহরম হোসাইন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা সাহেদ হোসেন টিটু’র উদ্যেগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাংগঠনিক সম্পাদক পীরজাদা মোঃ মহরম হোসাইন।
মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে নগরির আগ্রাবাদের চৌমুহনীস্হ সিপিডিএল প্রাঙ্গণে মহানগর ছাত্রলীগ নেতা সাইদুর রহমান সাইদের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন মধ্যমআগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মন্জুর মিয়া, মহানগর যুব মহিলা লীগের সদস্য জিন্নাত সুলতানা ঝুমা, মহানগর যুবলীগ নেতা ওসমান ফারুক বিপলু, ওয়ার্ড যুবলীগ নেতা সাদ্দাম হোসেন বিপ্লব, মোহছেন রাব্বি, রিপন বিশ্বাস, মো. সানি, রুবেল, আরিফ, আবু কালাম, মহানগর ছাত্রলীগ নেতা এম ও আর তুহিন বাবু, মো.সাঈদ, ওয়ার্ড ছাত্রলীগ নেতা মোঃ রাখি, কায়েস, মাহফুজ, ফাহাদ, মঈন প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় সিইউজে সাংগঠনিক সম্পাদক পীরজাদা মোঃ মহরম হোসাইন বলেন, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা তাকে হত্যা করে বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল। ইতিহাস সাক্ষ্য দেয় তাদের সেই অপচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। শহীদ শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু-কিশোর, তরুণ, শুভবুদ্ধিবোধ সম্পন্ন মানুষদের কাছে পরম আদরের নাম। অবহেলিত, পশ্চাৎপদ, অধিকার বঞ্চিত শিশুদের আলোকিত জীবন গড়ার প্রতীক হয়ে গ্রাম-গঞ্জ-শহর তথা বাংলাদেশের বিস্তীর্ণ জনপদ-লোকালয়ে শেখ রাসেল আজ এক মানবিক সত্তায় পরিণত হয়েছে। মানবিক চেতনা সম্পন্ন সব মানুষ শেখ রাসেলের মর্মান্তিক হত্যাকাণ্ডের শোককে হৃদয়ে ধারণ করে বাংলার প্রতিটি শিশু-কিশোর তরুণের মুখে হাসি ফোটাতে আজ প্রতিশ্রুতিবদ্ধ। বঙ্গবন্ধু ও তার শিশুপুত্র শেখ রাসেলের দণ্ডপ্রাপ্ত খুনিরা এখনও পৃথিবীর বিভিন্ন দেশে পালিয়ে আছে। সেসব দণ্ডপ্রাপ্ত পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা আজ সময়ের দাবি।
শেখ রাসেল ১৯৬৪ সালের এদিনে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার ঘৃণ্য শত্রু খুনি-ঘাতক চক্রের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পায়নি বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল। নরপিশাচরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে নিষ্ঠুরভাবে তাকেও হত্যা করে। তখন তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।
মন্ত্রিপরিষদ বিভাগের এক সিদ্ধান্ত অনুযায়ী, গত বছর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালিত হচ্ছে।