জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগ


বাংলাদেশের সর্ববৃহৎ শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের উদ্যোগে বিশাল সমাবেশ আলোচনা সভা, কেক কাটা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ অক্টোবর) বিকাল ৪ টায় নগরীর দোস্ত বিল্ডিং চত্ত্বরে এ আলোচনা সভা, কেক কাটা ও র‍্যালী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক পীরজাদা মোহাম্মদ মোহরম হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে পীরজাদা মোহাম্মদ মোহরম হোসাইন বলেন, ১৯৬৯ সালের আজকের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন। শ্রমজীবী মানুষের দাবি আদায় ও অধিকার প্রতিষ্ঠাসহ তাদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে এই সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়। তারই ধারাবাহিকতায় আজ জাতীয় শ্রমিক লীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে। আজকের এই দিনে আমি একটা কথায় বলবো, আমরা আপনারা যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক আছেন, যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন, যারা বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসেন, শ্রমিক নেতৃবৃন্দরা যারা আছেন, শ্রমিকদের যারা ভালোবাসেন তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত আরও শক্তিশালী গড়ে তুলুন এবং আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে জয়যুক্ত করে দেশ ও দেশের মানুষের কল্যানে কাজ করার সুযোগ প্রদান করুন। বাংলাদেশকে সন্ত্রাস ও জঙ্গি মুক্ত গড়ে তুলুন।

জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হাবিবুর রহমানে সভাপতিত্বে, কোতোয়ালি থানা শ্রমিক লীগের সভাপতি মোঃ আক্তার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, পাহাড়তলী থানা আওয়ামী লীগ নেতা মোঃ সেকান্দর, বাংলাদেশ ট্রাক কভার ভ্যান কর্মচারী লীগ চট্টগ্রাম কমিটির সভাপতি শেখ নওশাদ সরোয়ার পিন্টু, বাংলাদেশ অটো টেম্পু ও অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ফেডারেশন নেতা ওসমান গনী, চট্টগ্রাম হকারর্স লীগ নেতা কাঞ্চন দাশ, বায়েজিদ শ্রমিক নেতা আবুল কাশেম, শেখ দেলোয়ার হোসেন, নজরুল ইসলাম খোকন। এসময় চট্টগ্রামের বিভিন্ন শ্রমিক লীগের ইউনিটের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে কেক কাটা ও আলোচনা শেষে র‍্যালীটি দোস্ত বিল্ডিং চত্বর হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ‘বাংলার মেহনতি মানুষ এক হও, দুনিয়ার মজদুর এক হও’- এ শ্লোগানের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পাতি করেন নেতৃবৃন্দ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.