নতুন ব্রিজে বাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের, আহত ৭
চট্টগ্রাম নগরীর নতুন ব্রিজ এলাকায় বেপরোয়া বাসের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছে আরও ৭ জন।
বুধবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
এতে আহতরা হলেন- আতিয়া রহমান (১২), রাব্বি আহমেদ(২২), রবিউল আলম (২২), মো. হেলাল উদ্দিন (৩২), দীপঙ্কর দে (৩৭), আবদুল মান্নান (৪৫) ও বিপ্লব দাস (৫০)। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান।
তিনি বলেন, হানিফ পরিবহনের একটি বাস ব্রেক ফেল করে কয়েকটি গাড়িকে ধাক্কা দেয়। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন।