ফটিকছড়িতে পোল্ট্রি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের ফটিকছড়িতে ইউসুফ নামে এক পোল্ট্রি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
রবিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে ভুজপুর থানার হাসনাবাদ এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ইউসুফ উপজেলার দাঁতমারা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মৃত আবুল কালামের পুত্র।
স্থানীয় মেম্বার মোঃ নাসির জানান, নিহত ইউসুফ রাত ১১ টার দিকে ঘরে থেকে বের হয় মাছের প্রজেক্ট ও মুরগির খামারে যাওয়ার জন্য। রাতে ঘরে ফিরে যায়নি। আজ সকাল ৬ টার দিকে নিহতের স্ত্রী মাছের প্রজেক্টের পাশে ইউসুফকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার দিলে এলাকাবাসীরা দ্রুত এসে পুলিশকে খবর দেয়।
এ ব্যাপারে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ফারুকী বলেন, খবর পেয়ে হাসনাবাদ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করি। তার হাত-পা ভাঙ্গা, মাথার বাম পাশে জখমের চিহ্ন রয়েছে। লাশ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি।