সাতকানিয়ায় সাড়ে ৩ কোটি টাকার আফিমসহ মাদক কারবারি গ্রেপ্তার


চট্টগ্রামের সাতকানিয়ায় অভিনব পন্থায় প্রায় সাড়ে তিন কোটি টাকা মূল্যের ৩.৫৮ কেজি আফিম পাচারকালে সুমন তংচংগ্যা (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (২৭ আগস্ট) বিকাল পৌনে ৫টায় কেরানীহাট-বান্দরবান মহাসড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারি সুমন তংচংগ্যা বান্দরবান জেলার বাকিচড়া এলাকার প্রভাত তংচংগ্যার ছেলে।

সোমবার (২৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

তিনি বলেন, ‘গোপন সূত্রে মাদক বিক্রির সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েছে র‌্যাব। এ সময় ৩ কেজি ৫৮০ গ্রাম আফিমসহ একজনকে গ্রেপ্তার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ কোটি ৫৮ লাখ টাকা। তাকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।’


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.