কোতোয়ালীতে ডাকাতির প্রস্তুতিকালে ছুরিসহ ৮ ডাকাত গ্রেফতার


চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন জমিয়তুল ফালাহ মসজিদ গেইটে এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৮টি ছুরিসহ ৮ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- মো.দেলোয়ার হোসেন (২৩), মো.সোহেল (৩০), আরমান হোসেন (১৯), মো.করিম (১৯), মো.খোকন (৩৫), শাহীন মোহাম্মদ ওমর ফারুক (২০), মো.রুবেল (২৩) ও মো. জাবেদ হোসেন জাহিদ (২৫)।

গতকাল বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত পৌনে ১২টায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির।

তিনি জানান, জমিয়তুল ফালাহ মসজিদের মেইন গেইটের পাশে অন্ধকার পরিত্যক্ত একটি ঘরে ট জন ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮টি ছোরা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে মো.দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ৬টি, মো.জাবেদ হোসেন জাহিদের বিরুদ্ধে ৪টি, মো.সোহেলের বিরুদ্ধে ২টি ও মো. রুবেলের বিরুদ্ধে ১টি মামলা রয়েছে বলেও জানান ওসি।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.