পেকুয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
কক্সবাজারের পেকুয়ায় গলায় ফাঁস দিয়ে মাইনুল ইসলাম মানিক (২৮) নামের এক যুবক আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত মানিক উপজেলার সদর ইউনিয়নের মছিন্যাকাটা এলাকার নুরুল ইসলামের ছেলে।
নিহতের চাচা নুরুল আজিম বলেন, মানিকের পিতা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে গিয়েছিল। মা পাশের একটি বাড়িতে গেছে। ফাঁকা বাড়িতে মানিক ঘরের আঁড়িতে রশি পেঁচিয়ে আত্মহত্যা করে।
মানিকের চাচি কমরু বেগম বলেন, বাড়িতে কেউ ছিলনা। দুপুরে মানিককে খাবার খেতে ডাকতে গেলে ঘরের তীরে গলায় রশি পেঁচানো অবস্থায় ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। তাকে দ্রুত সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে জানিনা।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজ উদ্দিন জানায়, এক যুবক আত্মহত্যা করেছে বলে শুনেছি।