চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন


চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। আজ ১৩ জুলাই বুধবার বিকেলে একটি ফলদ ও একটি বনজ গাছের চারা রোপণ করার মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোঃ নূর উদ্দিন (সীতাকুণ্ড)  ডা.আবদুল্লাহ আল মামুন (সাতকানিয়া). ডা. মোহাম্মদ হানিফ (লোহাগাড়া), ডা. রুমা ভট্টাচার্য (চন্দনাইশ), ডা. মোঃ ফজলুল করিম (সন্ধীপ), ডা. প্রতীক সেন (বোয়ালখালী), জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা কাজী মাসুদুল আলম, হেলথ এডুকেটর প্রবীর মিত্র প্রমূখ। 


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.