চট্টগ্রামে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত


চট্টগ্রাম নগরীর ডাবলমুরিং থানাধীন বারেক বিল্ডিং এলাকায় কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাতনামা এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুন) বিকাল ৪টায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী মো. রাশেদ জানান, আজ বিকালে বারেক বিল্ডিং এলাকায় একটি মোটরসাইকেলকে কাভার্ডভ্যান ধাক্কা দিলে চালক ছিটকে গিয়ে চাকার নিচে পড়েন। এতে তার হাত, মাথা ও শরীরের বিভিন্ন অংশ মারাত্মক জখম হয়। কেউ আগাচ্ছেনা দেখে আমি কাপড় দিয়ে পেচিয়ে তাকে গাড়িতে তুলি। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ওই মোটরসাইকেলে আরও এক আরোহী ছিলেন, তবে তিনি অক্ষত আছেন।

পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তিকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সম্ভবত আনার পথেই তার মৃত্যু হয়। মেডিকেলে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.