সদরঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহাজের ইঞ্জিন মিস্ত্রির মৃত্যু


চট্টগ্রামে সদরঘাট থানাধীন বারিক বিল্ডিং এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইমাম হোসেন (২৮) নামে এক জাহাজের ইঞ্জিন মিস্ত্রির মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দুপুর ১২টায় বাংলা বাজার জাহাজ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইমাম হোসেন ফটিকছড়ি থানার রহমতপুর গ্রামের মো. ইউনুস ভান্ডারির ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান।

তিনি জানান, বাংলাবাজার জাহাজঘাট এলাকায় মিনি জাহাজে (ওটি পলিকন পার্লস লি.) ইঞ্জিনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় ইমাম হোসেন। তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.