বাকলিয়ায় বাড়ীর ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু


নগরীর পশ্চিম বাকলিয়া ডিসি রোডস্থ ভরা পুকুর এলাকায় একটি বাড়ির তিন তলার ছাদ থেকে পড়ে আলহাজ্জ্ব মোঃ আবদুল মান্নান (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ জুন) সকাল আনুমানিক সাড়ে ৯ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে নগরীর প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৪টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত আবদুল মান্নান পশ্চিম বাকলিয়া ডিসি রোডস্থ ভরা পুকুর পাড় এলাকার আমিন উল্লাহ’র বাপের বাড়ির মৃত আলহাজ্জ্ব মোঃ আবদুর রহিমের ছেলে। আগামী কাল ২৫ জুন প্রথমে সকাল ১০ টায় লালদিঘীতে এবং দ্বিতীয় সকাল ১১ টায় দেওয়ান বাজার সিএন্ডবি কলোনি জামে মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, কন্যা ও আত্বীয় স্বজন সহ অনেক গুনগ্রাহী রেখে যান। নিহত আবদুল মান্নান একজন প্রতিষ্টিত ব্যবসায়ী ও চট্টগ্রাম লালদীঘি পাড় কার মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং বর্তমান কমিটির উপদেষ্টা ছিলেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.