পতেঙ্গায় কনটেইনার ডিপোতে আগুন


চট্টগ্রামের পতেঙ্গায় একটি বেসরকারি ডিপোতে রাখা কনটেইনারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৩ জুন) রাত পৌনে ৯টার এ ঘটনা ঘটে।

এতে ডিপোর শ্রমিক ও আশপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড ফায়ার স্টেশনের লিডার মো. শহীদুল্লাহ।

তিনি বলেন, কনটেইনারে রাখা তুলার গাঁইটে আগুন লাগে। তবে আশপাশের কনটেইনারে ছড়ায়নি। কোনো ধরনের ক্ষতি হয়নি। এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.