সীতাকুণ্ডে বিস্ফোরণ : আরও একজনের মৃত্যু


চট্টগ্রামের সীতাকুণ্ডের কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মো. নুরুল কাদের (২২) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৮ জনে।

রোববার (১২ জুন) দুপুর ২টায় নগরীর পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নুরুল কাদের বাঁশখালীর উপজেলার চেচুরিয়া খদুলা পাড়ার বাসিন্দা।

পার্ক ভিউ হাসপাতালের জিএম তালুকদার জিয়াউর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকেই নুরুল কাদের পার্ক ভিউ হাসপাতালে ভর্তি ছিলেন। তার শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল। আজ দুপুরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

উল্লেখ্য, গত ৪ জুন সীতাকুণ্ডের বেসরকারি বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১০ ফায়ার সার্ভিস কর্মীসহ এখন পর্যন্ত ৪৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত দুই শতাধিক। চমেক হাসপাতাল, পার্কভিউ, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট সরকারি-বেসরকারি হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.