মহানবী (সা.) ও তাঁর সহধর্মিণীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন


ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তাঁর সহধর্মিণী হযরত আয়েশা সিদ্দিকা (রা.)-কে নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র নুপুর শর্মাসহ দুই নেতার অবমাননাকর মন্তব্যের মন্তব্যের প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে রাবেত্বায়ে উলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশ।

আজ রোববার (১২ জুন) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মহাসচিব মাওলানা ইকবাল হোছাইন আলকাদেরী।

লিখিত বক্তব্যে ভারত সরকারকে এ জঘন্য অবমাননাকর মন্তব্যের জন্য রাষ্ট্রীয়ভাবে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আহ্বান জানানো হয়েছে এবং নুপূর শর্মা ও নভিন জিন্দালকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে সংগঠনের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দরা হুশিয়ারী উচ্চারণ করে বলেন, ভারত সরকার যদি এ বিষয়ে কার্যকর ভূমিকা পালন করতে ব্যর্থ হয় তাহলে মুসলিম বিশ্ব ভারতের পণ্য বর্জনসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবে।

লিখিত বক্তব্যে আরো বলা হয় ভারত আমাদের প্রতিবেশী ও বন্ধুপ্রতীম রাষ্ট্র, কাজেই ধর্মীয় অনুভূতিতে আঘাত করাসহ যাবতীয় উগ্রবাদী সম্প্রীতি বিনষ্টকারী আচরণ পরিহার করা তাদের উচিত।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দরা ভারতের এহেন জঘন্য কর্মকান্ডের জন্য বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বরাবর অনুরোধ জানান।

এসময় উপস্থিত ছিলেন, আলহাজ্ব মাওলানা সেকান্দর হোসাইন আলকাদেরী চেয়ারম্যান রাবেত্বায়ে উলামায়ে আহলে সুন্নত বাংলাদেশ, মাওলানা সাইদুল হক সাঈদ ভাইস চেয়ারম্যান, মাওলানা আবুল কাশেম তাহেরী, মাওলানা মুখতার আহমদ রেজভী, মাওলানা রায়হানুল ইসলাম কাদেরী, মাওলানা জাকের উল আলম কাদেরী, মাওলানা আবদুর রহমান পটুয়াখালী প্রমুখ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.