বান্দরবানে তরুণের রহস্যজনক মৃত্যু
মোঃ শহীদুল ইসলাম, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নে পূর্বমুসলিম পাড়া গ্রামে দেলোয়ার হোসেন (১৭) নামে এক তরুণের রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ৪নং ওয়ার্ড নতুন চড়ুই পাড়ানিবাসী আহমদ হোসেনের ছেলে।
শনিবার (১১ জুন) সকালে নিজবাসা থেকে তরুণের লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল।
কুহালং ইউনিয়নের চেয়ারম্যান মংপু মার্মা বলেন, স্থানীয়রা খবর দিলে তিনি ঘটনাস্থল নিজ বাড়ীতে খাটের উপর দেলোয়ার এর লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে অবহিত করেন।
নিহতের স্ত্রী রুবী বলেন, গতকাল তার স্বামী বাড়ীতে ছিলেন না সে জন্য পাশের বাবার বাড়ীতে রাত্রিযাপন করেন। সকালে ঘুম থেকে উঠে বাড়ীতে এসে দরজা বন্ধ দেখে ডাকা-ডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে পিছনদিকে বাড়ীতে ডুকে তিনি দেখেন তার স্বামীর শরীর খাটে অর্ধেক মাটিতে অর্ধেক শোয়া অবস্থায় রয়েছে। তার কোন সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীদেরকে জানানো হলো তারা ইউপি মেম্বারও চেয়ারম্যান কে বিষয়টি জানায়।
এদিকে নিহতের বড় ভাই আনোয়ার অভিযোগ করেন তার ছোট ভাই কে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অশোক কুমার পাল জানান, ঘটনা স্থলে আমাদের পুলিশ টিম পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে। তবে নিহতের পক্ষে কেউ হত্যাকান্ডের অভিযোগ করলে পরবর্তীতে আইনগতভাবে ব্যাবস্থা গ্রহণ করা হবে। এখনো পর্যন্ত কেউ থানায় কোন অভিযোগ দেয় নি।