প্রধানমন্ত্রীর ঘর উপহার পেয়ে মানিকছড়িতে দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত


মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বাড়ি পেয়েছে ভূমিহীন ও গৃহহীন হাজার হাজার পরিবার। তন্মধ্যে নিজস্ব ঠিকানা ও আশ্রয় পাওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও সন্তষ্টি প্রকাশ করে দীর্ঘায়ু কামনা করেছেন খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ৩ নং যোগ্যাছোলা ইউনিয়নের ৬ নং সদর ওয়ার্ডের প্রতিবন্ধী প্রাণধন শীল।গতকাল দুপুরে যোগ্যাছোলা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে তিনি এ সন্তষ্টি প্রকাশ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি অঞ্চলে জেলা উপজেলায় ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান করে তাদের একটা নিজস্ব স্থান তৈরি করে দিয়ে নজির বিহিন কাজ করেছেন যা কখন শোধ করার নয়। আমরা তাঁর এ মহৎ উদ্যােগের জন্য কৃতজ্ঞ। সরকার মুজিব বর্ষ উপলক্ষে গৃহহীনদের এ বাড়িগুলো নির্মাণ করেছেন। আজকের এই দিনে আমরা সকলে তাঁর সু-সাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান ক্যয়জয়ী মহাজন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হাফেজ, জেলা ওলামা লীগের সদস্য গফুর ফারুক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন পাটোয়ারী, ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আফছার, সাধারণ সম্পাদক অংশেপ্রু মারমা, মানিকছড়ি কলেজের ছাত্রলীগের সভাপতি মোঃ জামাল হোসেন, সাধারণ সম্পাদক জুয়েল ত্রিপুরা ও সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি স্থানীয় হালদা স্নানে তীর্থাশ্রম দশাহরা কালী মন্দির পরিদর্শন করেন। এসময় তিনি মন্দিরের সংস্কার সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজে আর্থিক অনুদানে সার্বিক ভাবে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.