চট্টগ্রামের আনোয়ারায় ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মুন্সী নেছার গ্রেফতার


উপজেলা প্রতিনিধি : চট্টগ্রাম জেলার আনোয়ারায় অভিযান চালিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মোহাম্মদ ছমির উদ্দিন প্রকাশ মুন্সী নেছার (২৯) নামের একজনকে গ্রেফতার করেছে আনোয়ারা থানা পুলিশ। গতকাল ৯ জুন বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস.আই মোঃ নওফেল আলম সঙ্গীয় ফোর্সদের নিয়ে উপজেলার বারখাইন ইউনিয়নের গ্রামের বাড়ি শোলকাটা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নেছার মুন্সী ঐ এলাকার মোহাম্মদ আব্দুল্লাহ প্রকাশ আবুল কালাম ও সাগেরা খাতুনের পুত্র।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই মোঃ নওফেল আলম জানান, গ্রেফতারকৃত মুন্সী নেছার জায়গা-জমি সংক্রান্ত বিরোধ নিয়ে একই এলাকার মরহুম মোজাম্মেল হক চৌধুরীর পুত্র রাশেদুল হক চৌধুরীসহ পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছিল। নেছারের অত্যাচারে এ পরিবারটি অতিষ্ট হয়ে উঠেছিল। শেষ পর্যন্ত রাশেদুল হক চৌধুরী বাদী হয়ে মুন্সী নেছারের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনাল (ঢাকা) মামলা নং-৪৮৫/২০২০, ধারা-ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫/২৯, যাহা সাইবার পিটিশন চট্টগ্রামের মামলা নং-১৭৯/২১  দায়ের করেন। মামলার পর থেকে আসামী মোহাম্মদ ছমির উদ্দিন প্রকাশ মুন্সী নেছার পলাতক থাকলেও গত ৯ জুন বৃহস্পতিবার রাতে গ্রামের বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেওফতার করতে সক্ষম হয়।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.