বাঁশখালীতে অস্ত্রসহ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার


চট্টগ্রামের বাঁশখালীতে অস্ত্রসহ মো. নুরুচ্ছফা (৪৫) নামে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুন) গভীর রাতে ছনুয়ার খুদুকখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আজ শুক্রবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামি মো. নুরুচ্ছফা ছনুয়া ইউনিয়নের মৃত ছৈয়দুল আমিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, আসামি নুরুচ্ছফা তার বাড়িতে অবস্থান করছে বলে আমরা খবর পাই। পরে সেখানে অভিযান চালানো হলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে তাকে গ্রেপ্তার করি। তার কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে জেল হাজতে পাঠানো হয়।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.