চট্টগ্রাম মিরেসরাইয়ে রাস্তাকে কেন্দ্র করে হামলার ঘটনায় মহিলাসহ আহত-৭
উপজেলা প্রতিনিধি : চট্টগ্রামের পূর্ব মিরেসরাই চলাচলের রাস্তাকে কেন্দ্র করে হামলায় মহিলাসহ সাতজন আহত হয়েছেন। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বুধবার (১জুন) বিকাল সাড়ে ৪ টায় মিরেসরাই থানাধীন পূর্ব মিরেসরাই পৌরসভার ৪ নং ওয়ার্ডের ছাবেদ আলী মিজি বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায় মিরেসরাই থানায় নাম উল্লেখ আটজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, চট্টগ্রামের মিরেসরাই থানাধীন পূর্ব মিরেসরাই পৌরসভার ৪ নং ওয়ার্ডের ছাবেদ আলী মিজি বাড়ির রাশেদা আক্তার, স্বামী- মোঃ আব্বাস উদ্দিন
তার পরিবারের লোকজন ও একই বাড়ির ১০/১২ পরিবার দীর্ঘদিন ধরে বাড়ির সামনের রাস্তা দিয়ে চলাচল করে আসছেন। সম্প্রতি উক্ত রাস্তা দিয়ে চলাচল করতে বাধা প্রদান করেন একই বাড়ি এলাকার ঝর্না আক্তার, জলি আক্তার, মোঃ ওমর ফারুক, মোঃ দিদারুল আলম, রেহেনা আক্তার, তাহেরা বেগম, মোঃ জনি ও নিজাম উদ্দিন। এক পর্যায়ে গত ৩১ মে বিকাল ৪ টায় ১০/১২ পরিবারের ১’শত বছরের চলাচলের রাস্তা বন্ধ করে দেয় উক্ত লিখিত ব্যক্তিরা। এতে বাঁধা গ্রস্ত পরিবারেরা এলাকার মুরব্বিদের অবগত করলে তাতে কোন সমাধান না হওয়ায় পরবর্তীতে থানায় অভিযোগ করা হলে বুধবার ১ জুন পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাস্তার প্রতিবন্ধকতা তুলে নেই।
পরে প্রতিবন্ধকতা তুলে দিয়ে পুলিশ চলে যাওয়ার পর একই দিন (১জুন) বিকাল সাড়ে ৪ টায় মোঃ দিদারুল আলম, ঝর্না আক্তার ও অন্যান্যরা সহ লোহার রড ও লাঠি নিয়ে হামলা চালায়। হামলায়
কানিজ ফাতেমা মুন্নি, রোকসানা বেগম, আনোয়ারা বেগম, আফিয়া বেগম, রাশেদা আক্তার ও অজ্ঞাতনামা দুইজন সহ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। বর্তমানে আহতরা চিকিৎসাধীন আছে। এ বিষয়ে রাশেদা আক্তার বাদী হয়ে মিরেসরাই থানায় ৮ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং- ১ (৬) ২২ ইং বলে জানা যায়।
হামলার ঘটনার বিষয় জানতে চেয়ে থানায় যোগাযোগ করা হলে কর্তব্যরত অফিসার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমাদের থানা এলাকার ৪ নং ওয়ার্ডে মারামারির একটা ঘটনা ঘটেছে। আমরা অভিযোগও নিয়েছে এবং কয়েক জনকে আটকও করেছি। হামলার ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ দিয়েছে। আমরা অভিযুক্তদের আটক করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।