কক্সবাজারের ইনানী সৈকতে যুবকের মরদেহ উদ্ধার
কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকতের শফির বিল প্রাইমারি স্কুলের পশ্চিম পয়েন্ট থেকে এক অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার ২৪ মে সকালে জেলেরা মাছ শিকার করতে গেলে মৃতদেহটি সৈকতে পড়ে থাকতে দেখেন।
ইনানী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) অলিউর রহমান জানান, সকালে জেলেরা মাছ ধরতে গেলে সাগরের তীরে মরদেহটি পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের খবর দিলে তারা আমাদের জানালে লাশ উদ্ধার করা হয়। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।